ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান টুটুল (৪৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার ভোররাতে উপজেলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


সে উপজেলা বাজারপাড়ার মৃত মির্জা আলম চেনু বিশ্বাসের ছেলে। মাদক মামলায় টুটুলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড রয়েছে।


দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, দৌলতপুর উপজেলা বাজারপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান টুটুল নিজ বাড়ি সংলগ্ন উপজেলা বাজার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি টুটুলের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


উল্লেখ্য, টুটুল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবাধে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে দৌলতপুর থানাতেও মাদক ব্যবসার একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

সূএ: দৈনিক অধিকার


ads
ads
ads

Our Facebook Page

↑